শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নায়িকা হয়ে দীঘি আসবেন, তবে…

নায়িকা হয়ে দীঘি আসবেন, তবে…

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: শোনা গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার পর নায়িকা হয়ে বড় পর্দায় ফিরবেন। পরীক্ষা শেষ, ফলও বেরিয়েছে। এবার কী ভাবছেন প্রার্থনা ফারদিন দীঘি? সবিস্তারে জানালেন মাহতাব হোসেনকে


কণ্ঠস্বর শুনে বোঝার উপায় নেই দীঘিই কথা বলছেন। সেই পরিচিত কণ্ঠটা আর নেই। পর্দায় তাঁর মুখ থেকে এমন কণ্ঠ শোনা গেলে ধরে নেওয়া যেত ডাবিং অন্য কেউ করেছেন। কিন্তু হাতের নাগালে যে দীঘি, তাঁর কণ্ঠ এমন হবে কেন?

‘আর বলবেন না! ঠাণ্ডা-কাশির সঙ্গে জ্বর বাঁধিয়ে ফেলেছি। ক্রমাগত আবহাওয়ার তারতম্যের কারণে গলা বসে গেছে। সেইসঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল নিয়ে দুশ্চিন্তায় বেশ কয়েক দিন ধরে এই অবস্থা’—বললেন দীঘি।

কথা বলতে সমস্যা হবে না তো? ‘এখন অনেকটাই সুস্থ। সমস্যা হবে না।’

মাধ্যমিক পরীক্ষায় প্রসঙ্গটা যখন এলোই, ওটা দিয়েই কথা বলতে পারি? দুইবার করে ‘হ্যাঁ’ বলে সম্মতি জানালেন। জিপিএ ৩.৬১, এই ফলে আপনি সন্তুষ্ট? বড়দের মতো করেই বললেন, ‘আসলে শোবিজ সংশ্লিষ্টদের অত ভালো রেজাল্ট হতে নেই। শোবিজে যারা কাজ করে তাদের অত মেধাবী ধরে নেওয়াটাও বোকামি। তবে হ্যাঁ, আমার পরিবার ও পরিচিতরা ভেবেছিল আরো ভালো ফল হবে আমার। কিন্তু আমার প্রত্যাশা খুব বেশি ছিল না। পদার্থবিদ্যা, রসায়ন ভালো দিয়েছি। গণিতে সমস্যা হয়ে গেছে। প্রশ্নপত্রই কঠিন হয়েছে। তবু ফল যা হয়েছে তাতেই আমি খুশি। আরেকটা কথা, আমি কিন্তু বাংলা মাধ্যমে নয়, ইংরেজি ভার্সনে মাধ্যমিক দিয়েছি।’

হাই স্কুলে ওঠার পর মনস্থির করেছিলেন চিকিৎসক হবেন। অষ্টম শ্রেণিতে ওঠার পর ইচ্ছাটা বদলে গেল। নবম শ্রেণিতে উঠে সিদ্ধান্ত নিলেন আর্কিটেক্ট হবেন। মাধ্যমিকের ফল সব হিসাব-নিকাশ উল্টে দিল। এই ফল নিয়ে কোথায় ভর্তি হবেন, বিজ্ঞান পড়া চালিয়ে যাবেন কি না—সব কিছুর ওপর নির্ভর করছে তার আর্কিটেক্ট হওয়া না হওয়া।

চলচ্চিত্রের এই মন্দা অবস্থায় পেশাদারি অভিনয়ে আসতে চাইছি না। জানি এই মন্দা অবস্থা হয়তো কিছুদিনের মধ্যেই কেটে যাবে। তখনই আসব, সময় তো চলে যাচ্ছে না।
বাবা সুব্রত মেয়ের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? দীঘি বলেন, ‘বাবা কখনোই আমার ওপর কোনো কিছু চাপিয়ে দেন না। কত দিন ধরে খবর শোনা যাচ্ছে, আমি নায়িকা হয়ে পর্দায় ফিরছি। প্রস্তাব কিন্তু একের পর এক পাচ্ছি। পরীক্ষা শেষ হওয়ার পর আরো বেশি প্রস্তাব আসছে। বাবা মোটেও আমাকে এসব নিয়ে চাপ দেন না, আমি করতে চাইলে নাও করবেন না।’

সাম্প্রতিক সময়ে ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটকে দীঘি বেশ সপ্রতিভ। তাঁর অভিনয়, নাচ, অভিব্যক্তি দেখে মুগ্ধ অনেক দর্শকই। কিন্তু পেশাদারি অভিনয় নিয়ে দীঘি এত কৌশলী কেন? ‘নায়িকা হওয়ার বিষয়টা নিয়ে বাবার সঙ্গে আলাপ করে নিয়েছি। এমনও হতে পারে ছয় মাস পর আমাকে পর্দায় নায়িকারূপে পেয়ে যাবেন, আবার দুই বছরও লেগে যেতে পারে।’ বলে নিজেই হাসলেন দীঘি। একটু থেমে আবার বললেন, ‘আসলে চলচ্চিত্রের এই মন্দা অবস্থায় পেশাদারি অভিনয়ে আসতে চাইছি না। জানি এই মন্দা অবস্থা সাময়িক। হয়তো কিছুদিনের মধ্যেই কেটে যাবে। তখনই আসব, সময় তো চলে যাচ্ছে না।’

নায়িকা তিনি হবেনই, এটা নিশ্চিত। নায়িকা হওয়ার আগ পর্যন্ত বিজ্ঞাপনচিত্রে মডেলিং করে যেতে চান। ফটোশুটেও অংশ নিচ্ছেন। কয়েক দিন আগেই করলেন প্রাচুর্য ফ্যাশনের ফটোশুট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD