সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন

৫০ বস্তা সরকারি চাল জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একটি মুদি দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ৫০ বস্তা সরকারি চাল বিক্রির জন্য মজুদ রাখে। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বস্তা চাল জব্দ করে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। তবে মুদি দোকানিকে আটক করতে পারেনি পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, একটি মুদি দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের এসব চাল দোকানে বিক্রির কোনো নিয়ম নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD