বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
পটুয়াখালীর জেলা প্রশাসকের বদলি নতুন জেলা প্রশাসক শরীফুল ইসলাম

পটুয়াখালীর জেলা প্রশাসকের বদলি নতুন জেলা প্রশাসক শরীফুল ইসলাম

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে জয়পুরহাটের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরীফুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। মোঃ কামাল হোসেনকে ১ বছর পাঁচ মাস ২৪ দিনের মাথায় প্রত্যাহার নিয়ে জেলা আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসকের পরামর্শে বিভিন্ন কাজ করার কারণে তাকে অপসারণ করা হয়েছে। এদিকে জেলা প্রশাসনের কার্যক্রমে রাজাকারের উত্তরসূরিদের দৌরাত্ম এবং স্থানীয় রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে বিবেদ সৃষ্টি করে সুবিধা ভোগের বিষয়টিও আলোচনায় এসেছে। বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি ও উর্ধতন নিয়োগ-২ অধিশাখার যুগ্মসচিব শাহিন আরা বেগম পিএএ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মোঃ শরীফুল ইসলাম পটুয়াখালী জেলার ৩৩তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ২২তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। তিনি ২০২০ সালের ০৬ জুলাই জয়পুরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেন। এখন পটুয়াখালীতে দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের দায়িত্বে নিযুক্ত হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় হঠাৎ করেই ২৩ জেলায় মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ জেলা প্রশাসক পদে রদবল করে প্রজ্ঞাপন জারি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD