সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
চাঁদা আদায়ের অভিযোগে তিন নারীসহ ৫ জন আটক

চাঁদা আদায়ের অভিযোগে তিন নারীসহ ৫ জন আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: গোপন ক্যামেরায় আপত্তিকর ছবি ও ভিডিও তুলে ব্লাকমেল ও পহরনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে তিন নারীসহ ৫ জনকে আটক করেছে মেহেরপুর ডিবি ও সদর থানা পুলিশের একটি দল। এসময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাত্রে আভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতরা হলেন নাটুদাহ গ্রামের নাজমুল হোসেন খানের মেয়ে নাজনিন খান প্রিয়া, মেহেরপুর শহরের ঘোষপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী মোছা: রুমানা ইয়াসমিন, দুলাল আলির ছেলে মো: শাহাজাহান আলী, আখের আলীর ছেলে হাসান আলী ও চুয়াডাঙ্গা জেলার চারুলিয়া গ্রামের রাসেল আহমেদের মেয়ে বিলকিস রাবেয়া টুম্পা।
আটক কৃতদের আজ বুধবার বিকাল ৫টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নাজনিন খান প্রিয়া মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মোনায়ার হোসেনের আপত্তিকর ছবি ধারন করে তাকে ব্লাকমেল করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ পায়। পরে তার কাছথেকে ২০ হাজার টাকা নেয়। বিলকিস রাবেয়া টুম্পাসহ চার জন চুয়াডাঙ্গা জেলার আলি হোসেনকে টুম্পার বাড়িতে আটকিয়ে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টুম্পার বাড়ি থেকে আলি হোসেনকে উদ্ধার করা হয় ও এ মামলার প্রধান আসামী টুম্পাসহ চারজনকে আটক করাহয়। আটক কৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তবে মেহেরপুর ডিবি পুলিশ এ অভিযানের নেতৃত্ব দিয়েছে বলে দাবি করলেও কোন তথ্য দিতে রাজি হননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD