বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আ. লীগের ১৪ জনকে আসামি করে মামলা ;;ছাত্রদল নেতা হত্যা

আ. লীগের ১৪ জনকে আসামি করে মামলা ;;ছাত্রদল নেতা হত্যা

Sharing is caring!

অনলাপইন ডেক্স: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের নেতা অনিক হত্যার ঘটনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের ১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) নিহত অনিকের পিতা আক্তার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাশেদ ভূইয়া (৪৩), সাধারণ সম্পাদক মো. ইকবাল শিকদার (৪২), আওয়ামী লীগ নেতা বাবু ওরফে কালাই বাবু (৩৫), রাসেল (৩০), মো. শাহীন মিয়া (৪০), মো. জাহাঙ্গীর মোল্লা (৩০), মো. ওবায়দুর (৩০), মো. আলাউদ্দিন (৪৫), মো. মিজান (৪৫), রাজীব (২৬), মো. রানা (২৩), রিফাত (২৭), ইমরান (৩২)।

এদিন (মঙ্গলবার) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে এ মামলার আবেদনটি করা হয়।

এ সময় আদালত আগামী তিন কার্য দিবসের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়ে রূপগঞ্জ থানা পুলিশকে তলব করেছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অনিকের ময়নাতদন্তের রিপোর্ট আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

কথা হলে মামলার বাদী আক্তার হোসেন বলেন, আমি কিছু চাই না। আমি শুধু আমার সন্তান হত্যার বিচার চাই।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, অনিক রূপগঞ্জের একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন পাশাপাশি তিনি একটি ওয়ার্ডের ছাত্রদলের কমিটির সহ-সভাপতি ছিলেন। গত ৩ নভেম্বর রূপগঞ্জে একটি মশাল মিছিলে তারা অংশগ্রহণ করেন। মিছিল বের হলে সেখানে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এক পর্যায়ে তারা অনিককে ধরে ফেলেন এবং একটি চলন্ত ট্রাকের নিচে ফেলে হত্যা করেন।

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম রূপগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে ব্যাবস্থা নেবে। তবে ঘটনার ১৯ দিন পার হলেও পুলিশ মামলা না নেওয়ায় আমরা আজ আদালতের শরণাপন্ন হয়েছি।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মশাল মিছিল বের করেন রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের শেষ পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিকারীদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন কাঞ্চন পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি অমিত হাসান অনিক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD