বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
জঙ্গি ছিনতাই: পথে পথে পুলিশের তল্লাশি

জঙ্গি ছিনতাই: পথে পথে পুলিশের তল্লাশি

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঢাকায় পুলিশের মুখে পিপার স্প্রে ছুঁড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায়  নিরাপত্তা জোরদার করা হয়েছে বরিশালে। জেলার আদালতপাড়াসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে পথে পথে চলছে পুলিশের তল্লাশি।

বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামি আনা-নেওয়ার ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত পাড়ায় সতর্কাবস্থানে রয়েছে পুলিশ।

আদালত প্রাঙ্গনের প্রধান ফটকে নিরাপত্তা চৌকির আদলে বসানো হয়েছে। যেখানে যানবাহন থামিয়ে সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশিসহ পরিচয় জানতে চাওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

এছাড়া বরিশাল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। যেখানে মোটরসাইকেল তল্লাশি কার্যক্রম বেশি জোরদার করা হয়।

এ বিষয়ে চাকরিজীবী জিয়াউল করিম বলেন, দুপুরের দিকে মোটরসাইকেল নিয়ে মেডিকেলে যাওয়ার পথে কাকলির মোড়ে দাঁড় করিয়ে আমার তল্লাশি নেয়া হয়। আগে এভাবে করতেন না। কিন্তু হঠাৎ করে আজকে এমনটা করলেন তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আদালতের নিরাপত্তায় আগে যে সংখ্যাক পুলিশ মোতায়েন ছিল তারাই নিরাপত্তা ব্যবস্থা পালন করছে। দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন সিনিয়র পুলিশ কর্মকর্তারা। তাদের মনোবল বাড়ানোর জন্য দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। আদালতের গুরুত্বপূর্ণ স্থানে জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কারাগার থেকে আদালতে আসামি আনা-নেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD