শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলায় ফাঁস লেগে প্রাণ গেল মাদরাসাছাত্রের

গলায় ফাঁস লেগে প্রাণ গেল মাদরাসাছাত্রের

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে রিয়ান ইসলাম (৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়ান ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে গোপালপুর এলাকার একটি মাদরাসা শিক্ষার্থী।

জানা গেছে, প্রতিদিনের মতো রোববার দুপুরে মাদরাসার ক্লাস শেষে বাড়িতে আসে রিয়ান। পরে ঘরের মধ্যে একা খেলা করছিল সে। এসময় বাড়িতে থাকা তার মা ঘরের বাইরে গৃহস্থালি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরে গিয়ে দেখেন তার শিশুপুত্র বেলকনির জানালার গ্রিলে থাকা একটি রশির সঙ্গে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে আছে। এরপর পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাহেরা তাবাচ্ছুম তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশু রিয়ানের মৃত্যু হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, মরদেহটির সুরতহাল করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD