মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

১০০ কেজি গাঁজাসহ আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মো. আলমগীর (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে গাঁজাসহ আলমগীরকে আটক করে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

আলমগীর ময়মনসিংহ জেলার তারাকান্দার হড়িয়া গাইবাজার এলাকার আজিজুল মিয়ার ছেলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড্রন কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আক্কাস আলী বলেন, পিকআপ ভ্যানের বডির নিচে অভিনব কায়দায় বক্সে ও মাছের ড্রামে করে ১০০ কেজি গাঁজা পাচারকালে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে আটক ব্যক্তি স্বীকার করেছেন, জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা এনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করতেন তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD