সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির রাজাপুরের মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং অস্ত্র ও ডাকাতিসহ ছয় মামলার পলাতক আসামি ডাকাত বিলকু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা জব্দ করা হয়।

রোববার (১৩ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বিলকু উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পা কাটা মামলা ছাড়াও তার নামে তিনটি ডাকাতি, একটি অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা জব্দ করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD