রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফরিদপুরের বোয়ালমারীতে নূপুর আক্তার (২৫) নামে এক গৃহবধূ খুন হওয়ার ঘটনায় স্বামী মুসা মোল্যাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মুসাকে বোয়ালমারী থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে শনিবার (২২ অক্টোবর) সকালে মুসাকে গ্রেফতার করে।

এদিকে, খুনের ওই ঘটনায় নিহতের মা পারভীন আক্তার বাদী হয়ে দু’জনকে আসামি করে বোয়ালমারী থানায় রোববার (২৩ অক্টোবর) একটি মামলা করেছেন।

জানা গেছে, গ্রেফতার মুসাকে মামলার এক নম্বর আসামি করা হয়েছে। মামলার অন্য আসামি হলেন নিহতের প্রেমিক নাঈম মোল্যা। মুসার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি পার্শ্ববর্তী একটি ঝোঁপ থেকে জব্দ করেছে পুলিশ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মামলার এক নম্বর আসামি মুসাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামি নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে পরকীয়ার জেরে স্ত্রী নূপুরকে খুন করে স্বামী মুসা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD