শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কলাপাড়ায় শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতির পিতার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই মরহুম শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  ধূলাসার মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল সুবিধা সম্বলিত শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় ধূলাসার মাধ্যমিক বিদ্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এমপি, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে বিদ্যালয় ক্যাম্পাসে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপন করেন এমপি মহিব। এছাড়া বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম জানান, আধুনিক ডিজিটাল সুবিধা সম্বলিত এই ল্যাবে ডিজিটাল হাজিরা, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান সহ সকল শিক্ষা কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। যা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করা যাবে।

এদিকে যথাযথ মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন অধ্যক্ষ মোঃ মহিবুর রহমান এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা,  ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম, নির্বাচন অফিসার আবদুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া দিবস টি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD