শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কর্ণফুলী টানেল বঙ্গবন্ধুর নামে হবে: সেতুমন্ত্রী

কর্ণফুলী টানেল বঙ্গবন্ধুর নামে হবে: সেতুমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কর্ণফুলী টানেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হবে। এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ ফেব্রুয়ারি কর্ণফুলী টানেল প্রকল্পে খনন কাজের উদ্বোধন করবেন।

আজ সোমবার কর্ণফুলী টানেলের নিরাপত্তা বিষয়ে নৌবাহিনীর সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনী নিয়েছে। নিরাপত্তার জন্য প্রায় ৬৫ কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছে নৌবাহিনী।

চার বছর মেয়াদি এ প্রকল্পের নির্মাণ চলাকালে এর নিরাপত্তায় নৌবাহিনী। সোমবার সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস ও নৌবাহিনীর পক্ষে নেভাল ওপারেশন্সের পরিচালক কমোডর মাহমুদুল মালেক এমন চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী উপস্থিত ছিলেন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD