সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ

বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ

Sharing is caring!

অনলাইন ডেক্স: দুই লাখ টাকা দেনমোহরে ভোলার চরফ্যাশনে জলিল ফরাজী নামে ৮০ বছরের এক বৃদ্ধের সঙ্গে ৩৭ বছরের এক নারীর বিয়ে খবর পাওয়া গেছে।

বর জলিল পেশায় ইটভাটা শ্রমিক।

১২ বছর আগে তার স্ত্রী মারা গেছেন। সন্তান থাকলেও তারা আলাদা থাকেন। তাই শেষ বয়সে নিজের দেখাশোনার জন্য বুধবার (১২ অক্টোবর) রাতে জাহানারা বেগমকে বিয়ে করেছেন তিনি।

কনে জাহানারার আগের স্বামী ও সন্তান মারা গেছেন। তাই তিনিও তার একাকিত্ব দূর করতে জলিল ফরাজীকে বিয়ে করেছেন।

গতকাল এ বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সব আনুষ্ঠানিকতায় দু’জনের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এ প্রবীণের বিয়েকে ঘিরে গ্রামজুড়ে চলছে আনন্দ উৎসব।

এদিকে, চরফ্যাশনের আবদুল্লাপুর ইউনিয়ন দক্ষিণ শিবা গ্রামের বাসিন্দা বর জলিলের সঙ্গে একই উপজেলার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া গ্রামের জাহানারার বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

জানা গেছে, জাহানারার স্বামী তিন বছর আগে মারা গেছেন। আর বৃদ্ধ জলিলে ছেলে-মেয়ে, নাতি-নাতনি থাকলেও কনে জাহানারার একমাত্র মেয়ে মারা গেছে।
এ প্রবীণের বিয়ে ঘিরে গ্রামজুড়ে চলছে আনন্দ উৎসব।

গ্রামের বাসিন্দারা জানায়, স্ত্রী মারা যাওয়ার পর জলিল ফরাজী প্রায় এক যুগ ধরে টিনের চৌচালা ঘরে একাই বসবাস করছিলেন। তার ছেলে ও মেয়ের আলাদা সংসার হয়েছে। তারা তেমন খোঁজ-খবর নেন না। ইটভাটায় কাজ করে নিজের খরচ চালান তিনি। তিনি হাসিখুশি মানুষ। এতদিন দ্বিতীয় বিয়ের কথা বললেও তিনি রাজি হননি। নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে বৃদ্ধ বয়সে দেখভালের জন্য হঠাৎ বিয়ে করতে রাজি হলেন।

বৃদ্ধ বর জলিল ফরাজী জানান, এক ঘটকের মাধ্যমে কনে জাহানারার সঙ্গে পরিচয় হয়। উভয়ের সম্মতিতে ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।
কনে জাহানারা জানান, স্বামী ও কন্যা সন্তানের মৃত্যুর পর তিনি খুব অসহায় হয়ে পরেছ। একাকীত্ব ও ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিয়েতে রাজি হয়েছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমান বলেন, বিষয়টি আমাকে কেউ না জানালেও ফেইসবুকের মাধ্যমে জেনেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD