শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
রুনা লায়লার বাসায় ‘বড় ভক্ত’ ভারতের গুলজার

রুনা লায়লার বাসায় ‘বড় ভক্ত’ ভারতের গুলজার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারতের প্রখ্যাত গীতিকার, কবি ও চলচ্চিত্র পরিচালক গুলজার। ২০১৬ সালের মার্চে ঢাকায় আসেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। আমন্ত্রিত হয়ে তখন রুনা লায়লার বাসায় যান গুলজার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নিজের লেখা বই উপহার দেন রুনাকে। ৭ ফেব্রুয়ারি রাতে একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে রুনা লেখেন, ‘গুলজার সাহেবের সুন্দর চিন্তা ও বক্তব্যে আমি সম্মানিত।’

ভিডিওতে রুনাকে নিয়ে গুলজার বলেন, ‘পরিণত বয়সে আমি যখন আপনার গান শুনতাম আপনি তখন ছোট। এখন আমার বয়স হয়েছে, কিন্তু সেই যৌবনেই আটকে আছেন আপনি। আপনার কণ্ঠ যেন দিন দিন আরো রূপ-যৌবন লাভ করছে। আপনার অসাধারণ কণ্ঠ সেই সময় থেকেই আমার সঙ্গী। আপনি যখন মাথা দুলিয়ে গাইতেন, খুব সুন্দর দেখাত। সেই সময়ের কথাগুলো আজও আমার মনে আছে। তখন থেকে আজ পর্যন্ত আপনি আমার হৃদয়ে আছেন, স্মৃতিতে আছেন, আছেন নয়নজুড়ে। আমি আপনার অনেক বড় ভক্ত, একজন শুভাকাঙ্ক্ষীও।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD