রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক-৩

৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক-৩

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৪ হাজার লিটার চোরাই ডিজেল সহ ৩ চোরাকারবারীকে আটক করেছে আন্ধারমানিক কোষ্টগার্ড। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২০ টি ব্যারেল ও একটি ট্রলার ( স্টিল বডি) জব্দ করা হয়। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। পরে সকাল দশটার দিকে তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলো মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া(২৮) ও মেহেদী হাসান (২১)। তাদের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

আন্ধারমানিক কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কামাল উদ্দিন বলেন, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে ক্রয় করেছিলো চোরাকারবারী চক্র। তাদের বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD