রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
আ.লীগ মনোনিত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

আ.লীগ মনোনিত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় চেয়ারম্যান, মেম্বর ও পৌর কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আওয়ামীলীগ মনোনিত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মোহন। শনিবার শেষ বিকালে কুয়াকাটা পৌর শহরের একটি আবাসিক হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সহ-সভাপতি সুলতান মৃধা, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কুয়াকাটা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় মহিপুর, লতাচাপলী, ডাবলুগঞ্জ ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা, জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD