রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আসছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯

আসছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আকর্ষণীয় সব ফিচার নিয়ে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই সেভেন প্রো ২০১৯ দেশের বাজারে আনছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ভোলটিই সুবিধা, ডিউড্রপ ডিসপ্লে, দীর্ঘ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ফ্রন্ট ফ্লাশ ও এআই ক্যামেরাসম্পন্ন স্মার্টফোনটি নিয়ে ইতোমধ্যে প্রযুক্তি-প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মধ্যম বাজেটের এই ফোনটি দেশের বাজারে আসছে ১০ ফেব্রুয়ারি।

৬.২৬ ইঞ্চির ডিসপ্লের এ স্মার্টফোনটিতে স্পষ্ট ও ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। এর ওপরে থাকবে নচ। ১৫২০ ও ৭২০ এইচডি রেজ্যুলেশনের কারণে এতে পাওয়া যাবে প্রাকৃতিক রংয়ের সাদৃশ্যতা। অল্প আলোতে র্ফ্রট ফ্ল্যাশ ক্যামেরা।

আভিজাত্যের সম্বন্বয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দৃষ্টি আকর্ষক ও নান্দনিক। এর মসৃণ টাচস্ক্রিন ও আকর্ষণীয় তিনটি কালার গ্রাহককে দেবে অনন্য অভিজ্ঞতা।

১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় গ্রাহক পাবেন তার কাক্সিক্ষত সেলফি। রাতে বা অল্প আলোতে থাকছে ফ্রন্ট ফ্লাশ। পেছনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত ১৩ মেগাপিক্সেল ও ২ পিক্সেলের দু’টি ক্যামেরা। আর অ্যাপারচার থাকবে ১.৮ এফ। কৃত্তিম বুদ্ধিমত্তা সমর্থিত এ ক্যামেরাটি স¦য়ংক্রিয়ভাবে ৫০০ এর উপরে দৃশ্য শনাক্ত করতে পারবে। ফলে প্রত্যেকটি ছবি হবে আরও বাস্তব।

ফোনটিতে থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এছাড়াও চার্জ সংরক্ষণে থাকছে এআই পাওয়ার সেভিংস টেকনোলজি। ফলে দীর্ঘসময় চালিয়েও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্রাহকরা।

ফোনটিতে ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি রমসহ থাকছে কোয়ালকম ৪৫০ অক্টাকোর চিপসেট। এছাড়াও এতে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও ও ইএমইউআই ৮.২ দিয়ে স্মার্টফোনটি চলবে।

ওয়াই সেভেন প্রো ২০১৯ এ থাকছে ফেস আনলক ২.০। খুব দ্রুত বিভিন্ন অ্যাংগেল থেকে এর মাধ্যমে আনলক করা যাবে স্মার্টফোন। যা গ্রাহকের ব্যক্তিগত তথ্যের আরও সুরক্ষা দেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD