শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক বড় হৃদয়ের মানুষ’

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক বড় হৃদয়ের মানুষ’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় হৃদয়ের মানুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মাদাম নূর আশিকিন বিন্তী মো. তায়িব।

৩১ জানুয়ারি, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ মন্তব্য করেন হাইকমিশনার।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

মিয়ানমার থেকে নিপীড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয়ের প্রসঙ্গ তুলে ধরে মালেশিয়ান হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় হৃদয়ের মানুষ। তিনি বিপুল সংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।

বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে পছন্দ করেন জানিয়ে তিনি বলেন, দায়িত্বপালনকালে বাংলাদেশকে নিজের দেশের মতো মনে হয়েছে।

বাংলাদেশের দ্রুত উন্নয়নেরও প্রশংসা করেন হাই কমিশনার।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালেশিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রত্যাশা করে শেখ হাসিনা বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, কক্সবাজারের স্থানীয় জনগণ রোহিঙ্গাদের কারণে তাদের ফসলি জমি, কাজ হারিয়ে ভোগান্তিতে আছে। নতুন করে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আরো রোহিঙ্গা আসছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য মালেশিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এত বড় মানবিক বিপর্যয়ের সময় চোখ বন্ধ করে থাকা যায় না।

রোহিঙ্গাদের পুনর্বাসন ও তাদের কষ্ট লাঘবে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া একটি।

দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হাইকমিশনার।

সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD