বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না বাংলাদেশ

শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না বাংলাদেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাংলাদেশ শ্রীলঙ্কার পথে যেতে পারে এমন শঙ্কাকে প্রত্যাখ্যান করে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারই ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময়েও তার দেশের অর্থনীতি এগিয়ে গিয়েছে। একইসঙ্গে তিনি জানান, ঋণ নেওয়ার আগে তার সরকার অনেক ভাবনা-চিন্তা করে নেয়।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকারটি রোববার (৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থাটির ওয়েব সাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই বর্তমানে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমাদের অর্থনীতি তাও যথেষ্ট শক্তিশালী। আমরা করোনা মহামারির সময়ে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম, এখন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এই সব কিছুরই প্রভাব পড়বে। কিন্তু ঋণের দিক থেকে দেখলে, বাংলাদেশ নির্দিষ্ট সময়েই ঋণ মিটিয়ে দেয়। আমাদের ঋণের হারও খুব কম। শ্রীলঙ্কার তুলনায় আমাদের অর্থনীতির পরিকল্পনা ও উন্নয়ন অত্যন্ত হিসাব করে করা হয়।

সাক্ষাৎকারে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের জন্য একটি ‘বড় বোঝা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে।

শেখ হাসিনা বলেন, ভারত একটি বিশাল দেশ; তারা রোহিঙ্গাদের থাকার জায়গার ব্যবস্থা করতে সক্ষম হলেও সেখানে খুব বেশি শরণার্থী নেই। কিন্তু আমাদের দেশে আমরা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। তাই আমরা আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পরামর্শ করছি, যে তাদেরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত যাতে তারা দেশে ফিরে যেতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে চারদিনের ভারত সফর শুরু করতে যাচ্ছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে নদীর পানি বণ্টনে বিশেষ করে তিস্তা নদীর ক্ষেত্রে ভারতের সঙ্গে তার দেশের সহযোগিতার বিষয়েও প্রশ্ন করা হয়। শেখ হাসিনা বলেন, চ্যালেঞ্জ থাকলেও সেগুলো এমন কিছু নয় যা পারস্পরিকভাবে সমাধান করা যায় না।

তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে, বিষয়গুলো এটি ঝুলে আছে। আমাদের এখানে ভারত থেকে পানি আসে, তাই ভারতের আরও উদারতা দেখাতে হবে। কারণ এতে উভয় দেশই লাভবান হবে। কখনও কখনও পানির অভাবে আমাদের জনগণও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তিস্তায় পানি না পেয়ে আমরা ফসল রোপণ করতে পারিনি এবং আরও অনেক সমস্যা দেখা দিয়েছে। তাই আমি মনে করি এর সমাধান হওয়া উচিত।

টিকা দেওয়ার কারণে করোনাকালে বাংলাদেশ কতটা উপকৃত হয়েছিল, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী মোদিকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে, শুধু বাংলাদেশ নয়, একাধিক দক্ষিণ এশিয়ার দেশেই করোনা টিকা পাঠানো হয়েছিল, যা অত্যন্ত সাহায্য করেছিল। তিনি (প্রধানমন্ত্রী) অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পাশাপাশি আমরাও নিজেদের টাকায় ভ্যাকসিন কিনেছি, একাধিক দেশও ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD