রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মিয়ানমারের যুদ্ধবিমানের গোলা বাংলাদেশে

মিয়ানমারের যুদ্ধবিমানের গোলা বাংলাদেশে

Sharing is caring!

অনলাইন ডেক্স: এবার বাংলাদেশ সীমান্তে গোলা ছুড়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের যুদ্ধবিমান থেকে ছোড়া ২টি গোলা এসে পড়েছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গোলা দুটি বাংলাদেশ সীমানায় পড়ে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। রেজু আমতলীর সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান থেকে ৮-১০টি গোলা নিক্ষেপ করা হয়। দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে ৩০-৩৫টি গুলি ছোড়া হয়েছে।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি থেকে ভারী অস্ত্রের ৪ রাউন্ড ছোড়া হয়েছে। সীমান্ত পিলার ৪০ বরাবর বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা পড়েছে।

তুমব্রু সীমান্তে মিয়ানমারের এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ এসব তথ্য নিশ্চিত করার পাশাপাশি বলেন, সকাল থেকে তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে। থেমে থেমে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে গুলি ও গোলাবারুদ নিক্ষেপ করা হচ্ছে।

বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলামও এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD