শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
আগুনে পুড়ে ছাই ৮ দোকান

আগুনে পুড়ে ছাই ৮ দোকান

Sharing is caring!

অনলাইন ডেক্স: ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে  ৮টি দোকান।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে ধোবাউড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধোবাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাজারের একটি তুলার দোকানে আগুন লেগেছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিল্লাল হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে, তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় সামিয়া ফ্যাশন, সুনিল পার্থের ইলেকট্রনিকস দোকান, শুকনা মাছের আড়ত ও তুলার দোকানসহ মোট আটটি দোকান।

পুড়ে যাওয়া ৮ দোকানের মালিক ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করলেও এখনো তা নিশ্চিত নয়। আরও তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD