সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
নতুন সময়সূচিতে বিশ্ববিদ্যালয়

নতুন সময়সূচিতে বিশ্ববিদ্যালয়

Sharing is caring!

অনলাইন ডেক্স: একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। নতুন সময়সূচিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল কার্যক্রম চলবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির।

তিনি বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ২৮ তারিখ (রোববার) থেকে কার্যকর হবে।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের এই সময়সূচির পরিবর্তনের সঙ্গে পাল্টাচ্ছে বাস চলাচলের সময়ও।

এ বিষয়ে পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বলেন, যেহেতু একাডেমিক সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে সেহেতু আমরাও পরিবহনের সময় এক ঘণ্টা এগিয়ে নিয়ে আসব। তবে রাতের বাসের সময়সূচি শিক্ষার্থীদের সুবিধামতো নির্ধারণ করা হবে।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD