বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বিদেশি পিস্তলসহ আটক ৩

বিদেশি পিস্তলসহ আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: যশোরের ঝিকরগাছায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব। আজ রোববার (১৪ আগস্ট) সকাল পৌনে ১১টায় উপজেলার পারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পারবাজার এলাকায় শাহজাহান আলীর “স” মিলের সামনে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা একটি ব্যাংকের টাকা ছিনতাইয়ের জন্য অবস্থান করছে।

এরপর র‍্যাবের একটি টিম অভিযান চালিয়ে রোকনুজ্জামান শাওন, আল মামুন ও রুবেল হোসেন নামে তিনজনকে আটক করে। তবে তাদের সহযোগী ফাহিম নামে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আটকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত গোপনে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিজ দখলে রেখে পরস্পরের সহযোগিতায় এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে।

র‍্যাবের অধিনায়ক আরও জানান, আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD