বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
অটোরিকশার ২ যাত্রী নিহত

অটোরিকশার ২ যাত্রী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া (২৭) ও একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)।

জানা যায়, শুক্রবার বিকেলে নকলা থেকে ছেড়ে বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমরে-মুচরে গিয়ে ছয় যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে নকলা ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিজান মারা যান। এদিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মঞ্জুরুলকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জুলহাস উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD