বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
অস্ত্রসহ ৫ ডাকাত আটক

অস্ত্রসহ ৫ ডাকাত আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: চাঁদপুরের পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুন্সিগঞ্জ জেলার আকতার হোসেন, ইকবাল মুন্সি, আবুল বাসার, শাকিল দেওয়ান ও ইয়ামিন। তাদের কাছ থেকে ১টি স্পীডবোট, দু’টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মার চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া বাজার সংলগ্ন স্থানে পাট ক্ষেতে আত্মগোপন করে। পরে সেখান থেকে পুলিশ দুইজন ডাকাত সদস্যকে আটক করে এবং তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে অপর তিন ডাকাতকে আটক করা হয়েছে।

পলাতক অন্যান্য ৮ ডাকাত সদস্যকে আটকে অভিযান অব্যাহত আছে বলে জানান এসপি।

অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন শিকদার, উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক, এএসআই মো. শহিদুল ইসলাম এবং পুলিশ সদস্য মো. আবুল বাশার, মো. রেজাউল ইসলাম, মেজবাহ উদ্দিন ও এসএম. ইসরাফিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD