রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
মোটরসাইকেল দূর্ঘটনায় বন কর্মকর্তার মৃত্যু

মোটরসাইকেল দূর্ঘটনায় বন কর্মকর্তার মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম(৫৫) নামের এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় বরিশাল সেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। আবদুস সালাম আমতলী উপজেলা বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম তার অফিসের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় রজপাড়া ফোরলেন এলাকায় পৌছলে সড়কের উপরে রাখা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলে ধাক্কা লাগে। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নামাজের জানাজা বাউফল উপজেলার দাসপাড়ায় অনুষ্ঠিত হয়ে শেখানেই দাফন করা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ  ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD