রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
দশমিনায় অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযান

দশমিনায় অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযান

Sharing is caring!

মোঃহাফিজুল ইসলাম শান্ত:  পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দশমিনা সদর বাজারে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। বুধবার দুপুর ১২টা থেকে শুরু করে ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন থেকে দশমিনা সদর ইউনিয়নের বাজারের টলঘরে অবৈধ মুরগীর দোকান ও নলখোলা ব্রীজের ঢালে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছিল।

এসব জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, কেউ সরকারি জায়গা দখল করে রাখতে পারবে না। যারা দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD