রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
শিবগঞ্জে পুলিশকে, কৃষকদলের ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আটক ১২

শিবগঞ্জে পুলিশকে, কৃষকদলের ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আটক ১২

Sharing is caring!

অনলাইন ডেক্স: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের সমাবেশে ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সকালে বাসস্ট্যান্ডের পেছনের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ককটেল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকালে উপজেলা ও পৌর কৃষকদলের ব্যানারে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার বাসভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে দুটি মোটরসাইকেল ও ইসলামী ব্যাংকের তিনটি জানালা ভাংচুর করে একটি অটোরিকশা উল্টে দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পাথচারীসহ বাজারের লোকজন আতংকিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এসআই শিহাব উদ্দিন বাদি হয়ে এজাহার নামীয় ৩০ জন ও অজ্ঞাতনামা ৯০-১০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এদিকে সোমবার সকালে বাসস্ট্যান্ডের পেছনের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।

এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে ১২ বিএনপির নেতাকর্মীকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার এইচএম আবদুর রকিব রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD