মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
চরমোন্তাজ অবহেলায় নবজাতকের মৃত্যু পল্লী চিকিৎসক সবুজ ও লাবনী রানীর বিরুদ্ধে অভিযোগ

চরমোন্তাজ অবহেলায় নবজাতকের মৃত্যু পল্লী চিকিৎসক সবুজ ও লাবনী রানীর বিরুদ্ধে অভিযোগ

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী:  রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন সাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাক্তার সমীর ভুইঁয়ার স্ত্রী লাবনী রানী কোন প্রকার চিকিৎসা প্রশিক্ষন ছাড়াই অর্থ উপার্জন করতে প্রসূতি মায়ের চিকিৎসা দিতে গিয়ে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ২৭’জুলাই বিকেল ৩.৪৫ মিনিটের সময় গলাচিপা ফেরীঘাট সংলগ্ন পাবলিক টয়লেটের ভিতরে এক নবজাতকের জন্ম দেন মোসাঃ রিমা আক্তার (২২), রিমা চরমোন্তাজ ইউনিয়নের বউ বাজার এলাকার বাসিন্দা বিপ্লবের স্ত্রী।

এবিষয়ে প্রসূতি রিমা আক্তার বলেন, সকাল থেকে তার প্রসব যন্তনা শুরু হলে রিমার স্বজনরা তাকে পটুয়াখালী সদর হসপিটালে নিয়ে আসতে চাইলে চরমোন্তাজ ইউনিয়ন সাস্থ্য ক্লিনিকের চিকিৎসক সমীর ভুইঁয়ার স্ত্রী লাবনী রানী প্রসূতি রিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরমাল ডেলিভারি করাবে বলে সর্ব প্রকার হাতুড়ে চেষ্টা করেন। প্রসূতির আত্মীয় স্বজনরা রিমার অবস্থা জটিল দেখে বার বার বলা সত্বেও লাবনী রানী প্রায় ৬ ঘন্টা যাবত তার চেষ্টা অবহৃত রাখেন। পরে সকল চেষ্টা শেষে দুপুর ১ টার সময় প্রসূতি রিমার মা জোরপূর্বক লাবনী রানীর কাছ থেকে প্রসূতি রিমাকে পটুয়াখালী সদর হসপিটালের উদ্দেশ্যে চরমোন্তাজ হইতে দ্রুত স্পীড বোডে গলাচিপা নিয়ে আসলে পথমধ্যে হরিদেবপুর ফেরীঘাটে প্রসব যন্ত্রনা বেড়ে যায়।

এসময় পাবলিক টয়লেটে গেলে সেখানেই নবজাতকের জন্ম হয়। পরে স্থানীয় চিকিৎসক অনুতোষ দাসকে দেখালে নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানান। এবিষয়ে অভিযুক্ত লাবনী রানীর কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি মিডওয়েফারি প্রশিক্ষন প্রাপ্ত তবে এ রোগীর চিকিৎসা আমি দেইনি।

পল্লী চিকিৎসক সবুজ ডাক্তার চিকিৎসা দিয়েছে, আমাকে তারা ডেকে নেয়ার পরে রোগীর অবস্থা দেখে তাকে পটুয়াখালী সদর হসপিটালে নিয়ে যেতে বলি সকল চিকিৎসা পল্লী চিকিৎসক সবুজ ডাক্তার করেছেন বলে জানান। এনিয়ে পল্লী চিকিৎসক সবুজ এর সঙ্গে কথা বলতে চাইলে তিনি ব্যাস্ত, এব্যাপারে পরে কথা বললেন বলে দায় এরিয়ে ফোন কল কেটে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD