বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
শিবগঞ্জে আর্থিক সহায়তার চেক বিতরণ

শিবগঞ্জে আর্থিক সহায়তার চেক বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১ লাখ ৪৭ হাজার ৫’শ টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা। প্রসঙ্গত, পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে নৌকা ডুবে হারুন-অর-রশিদের স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। এছাড়া সুমন আলীর বাবা ও মা একই ঘটনায় প্রাণ হারান। দুই পরিবারকে ৫০ হাজার করে ১ লাখ টাকা ও দুর্লভপুর ইউনিয়নের তর্তিপুরে পানিতে ডুবে রোকসানার মেয়ের মৃত্যুর ঘটনায় ২৫ হাজার টাকা এবং কানসাট ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে ২২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD