বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কলাপাড়ায় গৃহহীনদের মাঝে আশ্রায়নের জমিসহ ঘর হস্তান্তর

কলাপাড়ায় গৃহহীনদের মাঝে আশ্রায়নের জমিসহ ঘর হস্তান্তর

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: ‘মুজিবশর্তবর্ষে বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবেনা’-প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় কলাপাড়ায় ভূমিহীন গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে আশ্রয়ণ-৩য় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে কলাপাড়া উপজেলায় এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক(রাজস্ব) মোহাম্মদ ওবায়দুল রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) মো: আবু বক্কর সিদ্দিকী , কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জসিম, ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলওয়ার হোসন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেরা প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাসলিমা আক্তার, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ গন্যমাধ্যমকর্মীরা।

এসময় কলাপাড়া উপজেলার প্রতিবন্ধি, ভিক্ষুক, রিক্সাচালক, দিনমজুর, বিধবাসহ ৬৬জন গৃহহীন পরিবারকে জমিসহ সেমি পাকা ঘরের দলিল এবং চাবি হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD