রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালের বৃদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টা

বরিশালের বৃদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টা

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় জমি বিরোধের জের ধরে ৭০ বছরের বৃদ্ধা কে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুর বারোটার দিকে উত্তর লামছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত বৃদ্ধা শানু বেগমকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শানু বেগম ওই এলাকার মৃত সামসুদ্দিন মৃধার স্ত্রী। ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা শানুর মাথার কপাল বরাবর উপরে মারাত্মক জখম হয়েছে।

এছাড়া তার সমস্ত শরীলে এলোপাতাড়ি যখম রয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতের ছেলে শাহ আলম মৃধা জানান, দীর্ঘদিন ধরে শাহ আলমের পৈতৃক ওয়ারিশ সম্পত্তি নিয়ে মৃত শফিজ উদ্দীনের ছেলে বাবুল মৃধা ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে। বাবুল মৃধা ও তার সহযোগীরা শাহ আলমের পৈতৃক ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়। দখলের চেষ্টায় প্রায় সময় শাহে আলম ও তার পরিবারের লোকজনের উপর বিভিন্ন ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকি দেয় বাবুল মৃধা আবুল হোসেন সহ অন্যান্য সহযোগীরা। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বাবুল মৃধা ও তার সহযোগীরা শাহে আলমের জমির মধ্যে জোরপূর্বক ভাতরুম তৈরি করে। এসময় শাহে আলমের মা শানু বেগম বাধা দিতে গেলে বাবুল মৃধা ও তার পরিবারের সাথে দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে একপর্যায়ে বাবুল মৃধা ও তার ছেলে ফেরদাউস, আল আমিন, ভাইয়ের ছেলে আলিফ,সহ ১০-১৫ জন সহযোগী পরিকল্পিতভাবে বৃদ্ধা শানু বেগমকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় ও পরিবারের সহযোগীরা আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহতের স্বজনরা আরো জানান, বাবুল মৃধা, আবুল হোসেন এরা ভূমিদস্যু ও সন্ত্রাসী। এছাড়া এদের বিরুদ্ধে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবার শাহ আলম জানান, আমার মাকে মারধর কারীদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ রাসেল হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখে আসছি। তবে মারধরের গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা রেফার করা লাগতে পারে।

বরিশালের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিষয়টি আমি শুনছি তবে কেউ  লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD