মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে দেশীয় শোবিজের ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ এর উদ্বোধন

বরিশালে দেশীয় শোবিজের ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ এর উদ্বোধন

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল নগরীর উত্তর বগুড়া রোডে উদ্ধোধন করা হয়েছে দেশীয় শোবিজের ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ। আজ শুক্রবার বিকেলে উদ্ধোধন করা হয় প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ জনপ্রিয় ৬ জন তারকা। জনপ্রিয় ৬ জন তারকা হলেন, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ইমন, নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম ‘বিশ্বরঙ’।

সুদীর্ঘ ২৭ বছরের পথচলায় ‘বিশ্বরঙ’ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র্য, বিভিন্ন উৎসব পার্বণ উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতাসাধারণের ভালােবাসায় আমরা এবার এসেছি বরিশালে, ফ্যাশনপ্রেমীদের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায়।

উল্লেখ্য, বরিশালে বিশ্বরঙের শাখাটি হচ্ছে শহরের নতুন বাজার রোডে অবস্থিত উত্তর বগুড়া রোডের ৯৬৮ নম্বর বাড়িতে। সেখানেই জড়ো হয়ে আলো ছড়াবেন দেশীয় শোবিজের জনপ্রিয় ছয় তারকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD