রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
যে কারণে মাঠেই সেজদা দিলেন সাকিব…

যে কারণে মাঠেই সেজদা দিলেন সাকিব…

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিশ্বসেরা অল-রাউন্ডার ইদানিং ক্রিকেটের পাশাপাশি ধর্মের দিকেও ঝুঁকেছেন। একাধিকবার ওমরাহ হজ পালন করে এসেছেন। এটা তার ব্যক্তি জীবনে প্রভাব ফেললেও খেলোয়াড়ী জীবনে কোনো প্রভাব রাখেনি। ক্রিকেট মাঠে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরির পরও তার উদযাপন খুবই সাদামাটা। কোনোভাবে ব্যাটটা উঁচিয়ে ধরেন; হাফ সেঞ্চুরি করলে তো ব্যাটটাও তুলতে চান না। কিন্তু সেই সাকিবকে আজ বিপিএলে দেখা গেল হাফ সেঞ্চুরির পর সেজদা দিচ্ছেন। ব্যাপারটি কী?

আজকের ম্যাচে ৪১ বলে ৮ চার ২ ছক্কায় ৬১* রানে অপরাজিত থাকেন সাকিব। অধিনায়কের ইনিংসে ভর করেই আজ সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। বল হাতেও নিয়েছেন ২ উইকেট। এমন অল-রাউন্ড পারফর্মেন্সের পরেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক। সবকিছু তার আগের মতোই আছে। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নুরুল হাসান তো সাকিবের ইনিংসে মুগ্ধ। ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন অধিনায়ক। কিন্তু তার উদযাপনের কারণটা তিনিও সেভাবে বলতে পারলেন না।

শেষ পর্যন্ত গণমাধ্যমকর্মীদের কাছে কারণটা প্রকাশ করলেন ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার আজম ইকবাল। তিনি জানালেন, ‘প্রথমবার যেবার ঢাকা চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার মনে হয় সে বিপিএলে সর্বশেষ ফিফটি করেছিল। মাঝে অনেক বছর কোনো ফিফটি ছিল না। সে কারণেই এমন উদযাপন। কালও এটা নিয়ে ওর সঙ্গে কথা হচ্ছিল।’

ঘটনা সত্যি! সারা বিশ্ব শাসন করে চলা বিশ্বসেরা অল-রাউন্ডার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছেন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। তখন তার দলের নাম ছিল ‘ঢাকা গ্ল্যাডিয়েটর্স’। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচটিতে করা সেই ইনিংসের পর টি-টোয়েন্টিতে আরও ১১টি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। যার ৬টি আন্তর্জাতিক ম্যাচে, কিন্তু এর একটিও বিপিএলে নয়! ৬ বছরের সেই দীর্ঘ খরা ঘুচাতে পেরেই আজ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD