বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় প্রশাসনের কর্মকর্তাসহ সাংসদ মহিব্বুর রহমান মহিব এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সকাল ৯টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের পৃথক ব্যানারে আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।

সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম প্রমুখ।

এছাড়াও বিকেলে নুতন বাজার আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি, সঙ্গীত এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD