বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাঙচুরের অভিযোগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাঙচুরের অভিযোগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পেনাল কোডের ১২৪(ক) ধারায় নূরিয়া দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করা হয়। যা কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত বুধবার আদেশের জন্য রাখেন। মামলাটি দায়ের করেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলী বয়াতী। বাদী পক্ষে মামলাটি উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাইদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামাত’র সক্রিয় সদস্য ও আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো: আ: মান্নান শরীফ ৩রা অক্টোবর ২০০১ মাদ্রাসার অফিস কক্ষে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি নামাইয়া ভাঙচুর করিয়া বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগাল সহ স্বাধীনতা বিরোধী শ্লোগানে অফিস কক্ষ প্রকম্পিত করিয়া অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।

মো: ইউসুফ আলী বয়াতী জানান, ইতোপূর্বে বিষয়টি মহাপরিচালক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অবহিত করায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে। আসামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না হওয়ায় আদালতের স্বরনাপন্ন হয়েছেন তিনি।

এ বিষয়ে মামলার অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা মো: আ: মান্নান শরীফ নিজেকে একজন আওয়ামীলীগ কর্মী দাবী করে বলেন, একটি ওয়াকফা ষ্টেট ও মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়া বিরোধের জেরে ইউসুফ আলী বয়াতী সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ করার পর এবার আদালতে মামলা দায়ের করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD