বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নলছিটিতে জাহাঙ্গীরের প্রতারনায় অসহায় বাদল

নলছিটিতে জাহাঙ্গীরের প্রতারনায় অসহায় বাদল

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়ায় মৃত ওমর আলী তালুকদারের পুত্র জাহাঙ্গীর হোসেনের বিরুদ্বে ব্যাবসায়ী চুক্তির নামে প্রতারনা করে এক যুবকের সাথে প্রতারনা করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগীর দেওয়া অভিযোগ সূত্রে জানাগেছে, গত প্রায় ১৮/২০ বছর পূর্বে বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের মৃত আ: ছত্তার হাওলাদারের পুত্র বাদল হাওলাদারের সাথে পরিচয় হয় জাহাঙ্গীরের।

পরে সম্পর্কের কারনে ২০২১ সালে চৌদ্দবুড়িয়া গ্রামে তালুকদার এন্টারপ্রাইজ নামের একটি হাড়ি-পাতিল তৈরির কারখানা করার উদ্দেশ্যে জাহাঙ্গীরের বাড়ির সামনের একটি টিনের ঘর ৬ হাজার টাকার মাসিক ভাড়ার চুক্তিতে ভাড়া নেন এবং এ্যালুমিনিয়ামের পাতিল তৈরি করার জন্য কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতি ও মেশিন বসিয়ে ব্যাবসার কাজ শুরু করেন বাদল।

ব্যাবসার কাজ ভালো না চলায় সেখান থেকে মেশিন যন্ত্রপাতি নিয়ে বাদল চলে আসতে চাইলে তা অবৈধ্য বাভে হস্তক্ষেপ করে আটকিয়ে রাখে জাহাঙ্গীর। পরবর্তিতে গত ২০/০১/২০২১ তারিখ সেই মালামাল আনতে গেলে ভুক্তভোগী বাদলকে প্রাননাশের হুমকি দিয়ে সেখান দিয়ে বের করে দেয় প্রতারক জাহাঙ্গীর। যারই পরিপ্রেক্ষিতে ঝালকাঠী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বাদল হাওলাদার। এম.পি মামলা নং- ৪১৫/২০২১. আদালত থেকে মামলার তদন্ত দেওয়া হয় নলছিটি থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তাকে। সেই মোতাবেক মামলার বিষয়টি নিয়ে সরেজমিন তদন্ত করের নলছিটি থানার এসআই মফিজুর রহমান। তবে, ভুক্তভোগী বাদল হাওলাদার অভিযোগ করেন, এস আই মফিজুর রহামান জাহাঙ্গীর হোসেন তালুকদারের সাথে গোপন সখ্যতা করে বাদলের বিরুদ্বে ভুল মিথ্যা প্রতিবেদন দেন। তবে এসআই মফিজুর রহমান বলেন, ভাই আমি সব কিছু সরেজমিনে দেখেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছি।

আর আমার প্রতিবেদনও ছিলো নির্ভুল। এদিকে ভুক্তভোগী বাদল হাওলাদার আরো অভিযোগ করে বলেন, প্রতারক জাহাঙ্গীর তালুকদার আমার মেশিন গুলোকে তার মালিকানাধীন দেখানোর জন্য প্রতারনা করে ঢাকা কদমতলী থানাধীন নতুন জুরাইন আলমবাগ খাজা মাঈনুদ্দিন চিশ্তী রোড এলাকার নিলু সরকারের পুত্র আতাহার সরকারের মাধ্যমে একটি ভুয়া ক্রয়-বিক্রয় চুক্তি দেখান। তবে এসকল বিষয়ে জাহাঙ্গীর তালুকাদারের সাথে কথা বলার জন্য সরেজমিনে গিয়েও তাকে পাওয়া যায়নি। কিন্তু মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্বে আনা সকল অভিযোগ অস্বিকার করেন। যদিও জাহাঙ্গীর হোসেনের বক্তব্য নেওয়ার কিছুক্ষন পরেই জনৈক আলআমিন নামের একজন সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিবেদকের কাছে এখানে আসার কারন জানতে চায়।

ভুক্তভোগী বাদল হাওলাদার প্রাশাসনের সু-হস্তক্ষেপের মাধ্যমে তালুকদার এন্টারপ্রাইজে থাকা তার ক্রয়কৃত মেশিন অথবা সমমূল্যের অর্থ ফেরত চেয়েছেন। এবং তিনি এঘটনায় পুনরায় প্রশাসনের সুষ্ঠ তদন্ত কামনা করেন। বাদল হাওলাদার আরো বলেন, আমি এবিষয়টি নিয়ে পুলিশ সুপার সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD