বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কলাপাড়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এ উপলক্ষে নতুন বাজার বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, সদস্য সচিব এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম আহবায়ক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপি’র আহবায়ক গাজী মো.ফারুক, সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং যুগ্ম আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধগতি এবং সীমাহীন দূর্নীতি বন্ধে সরকারের প্রতি আহবান জানান। সেইসাথে আসছে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD