মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে বেড়েছে করোনা শনাক্তের হার

বরিশালে বেড়েছে করোনা শনাক্তের হার

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা বেড়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে ৯ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ১০ জন রোগী চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৩ জন রোগী। যার মধ্যে ১৯ জনের করোনা পজেটিভ। এ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৭ হাজার ৫৮০ জন রোগী ভর্তি হয়েছে।

এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪শ’ ২৩ জনের। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত মঙ্গলবার রাতে আরটি পিসিআর ল্যাবে ১শ’ ৬১ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩.৪৭ ভাগ। এর আগে সোমবার ৩৯.৬৮ ভাগ, রবিবার ৩৯.৫৯ ভাগ, শনিবার ৩৪.০৪ ভাগ, শুক্রবার ৪৭.৫৯ ভাগ, বৃহস্পতিবার ৪০ ভাগ, বুধবার ৪৩.৮৮ ভাগ, মঙ্গলবার ৩৪.৬১ ভাগ, সোমবার ৪৪.৪৪ ভাগ এবং গত রবিবার ৪২.৭০ ভাগ করোনা শনাক্ত হয়েছে পিসিআর ল্যাবে। চলতি মৌসুমে বরিশালে গত ১৫ জানুয়ারী সর্বনিম্ন ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD