বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যরে মৃত ইরাবতী ডলফিন।

কুয়াকাটা সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যরে মৃত ইরাবতী ডলফিন।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতী ডলফিন। রবিবার বেলা এগারোটার দিকে সৈকতের কম্পিটার সেন্টার পয়েন্টে এটিকে দেখতে পায় ব্লু-গার্ড সদস্যরা। পরে তারা উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোঁট এবং একটি কান কাটা। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে সকালেই এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লু-গার্ড সদস্যরা এটিকে মাটি চাপা দেয়।

ওয়ার্ল্ডফিস ইকো ফিস-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে সকালে আমাদের একজন ব্ল গার্ডের কাছে খবর পেয়ে এসে দেখলাম ৫ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন সমুদ্র পাড়ে। এটার একটি কান কাটা ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে জেলেদের জালে আঁটকে মারা গেছে

পটুয়খালী জেলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD