মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
উজিরপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উজিরপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দুই যুবককে ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গত ২৮ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯ টায় পৌরসভার মাহার গ্রামের বাবুল হাওলাদারের বাড়ীর সামনে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে মাহার গ্রামের নুরুল হক ঢালীর ছেলে মোঃ মাসুম বিল্লাহ (২৪) ও পরমানন্দসাহা গ্রামের বাবুল রাড়ীর ছেলে রানা রাড়ী(২২) কে ৬৭৫ গ্রাম গাঁজা ও ৮০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় উজিরপুর মডেল থানায় উপ- পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুম বিল্লাহ ও রানা রাড়ীকে আসামী করে মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, আসামীদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD