মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
স্কুল না থাকায় ফাঁকা মাঠে অস্থায়ী ভোট কেন্দ্রতে ভোট গ্রহণ

স্কুল না থাকায় ফাঁকা মাঠে অস্থায়ী ভোট কেন্দ্রতে ভোট গ্রহণ

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে দূর্গাপাশা ইউনিয়নে স্থায়ী কোন স্কুল না থাকায় ফাঁকা মাঠে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করে ভোট গ্রহণ করা হচ্ছে। রবিবার (২৬ ডিসেম্বর) দূর্গাপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ চিত্রটি ধরা পড়ে সাংবাদিক আব্দুর রহমানের ক্যামেরায়।

অনেকটা বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো ভোট কেন্দ্র হওয়ায় এ নিয়ে ভোটার ও স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আনন্দ উৎসবের মধ্য দিয়েই ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার ফারুক আহম্মেদ হাওলাদার।

সরেজমিনে বাকেরগঞ্জের দূর্গাপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে লোকজন দলবেধে কাদামাটি পেড়িয়ে প্যান্ডেলের দিকে যাচ্ছে। কাছে গিয়ে জানা গেল এটা কোন বিয়ে বাড়ির প্যান্ডেল নয়, এটা একটি ভোট কেন্দ্র। কথা হয় সেখানে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব রেনু বেগমের সাথে। নিজেদের জমিতে ফাঁকা জায়গায় ভোট দিতে পেরে তিনি আনন্দিত। আরেক ভোটার আনিস বলেন, এরকম খোলা মাঠের মধ্যে নিরিবিলি পরিবেশে ভোট দিতে পেরে শুধু তিনিই নন, গ্রামবাসী আনন্দিত। ওই গ্রামের প্রবীন বাসিন্দা মোঃ ইউনুস জানান, ৪নং ওয়ার্ডে থাকা একমাত্র প্রাইমারি স্কুলটি ৮/৯ বছর পূর্বে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে।

এরপর পার্শ্ববর্তী ৫নং ওয়ার্ডে স্কুল প্রতিষ্ঠা করা হলেও ৪নং ওয়ার্ডে কোন স্কুল প্রতিষ্ঠিত হয়নি। ভোটের জন্য ৪নং ওয়ার্ডের বাসিন্দারা অন্য ওয়ার্ডে গিয়ে ভোট দিতে আগ্রহী না হওয়ায় নির্বাচন কমিশন থেকে স্থানীয় তোফাজ্জেল মিয়ার বাড়ির খোলা মাঠে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করে ভোট গ্রহণ করা হচ্ছে। তবে মাঠের মধ্যে কাদা থাকায় বৃদ্ধ মানুষের কিছুটা কস্ট হচ্ছে।

মোরগ মার্কা নিয়ে মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নাজমুন নাহার নাজমা বলেন, খোলা মাঠের মধ্যে ভোট কেন্দ্র হওয়ায় অন্যরকম আমেজে সবাই ভোট দিচ্ছেন। বই প্রতীক নিয়ে সংরক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোসাঃ পারুল বেগম বলেন, ফাঁকা মাঠের মধ্যে ভোট কেন্দ্র হওয়ায় এখানে কেউ প্রভাব বিস্তার করতে পারছে না। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ভোট কেন্দ্রে সহজেই নিরাপত্তা দিতে পারছেন।

দূর্গাপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ফারুক আহম্মেদ হাওলাদার জানান, এখানে কোন স্কুল না থাকায় ফাঁকা মাঠের মধ্যে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করে ভোটগ্রহণ করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন ধরণের নিরাপত্তা ঘাটতি নেই। ভোটাররা আনন্দের সাথেই ভোট দিচ্ছেন বলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD