বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ল‌ঞ্চে অগ্নিকাণ্ড, উদ্ধার অভিযানে কোস্টগার্ড

ল‌ঞ্চে অগ্নিকাণ্ড, উদ্ধার অভিযানে কোস্টগার্ড

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এম‌ভি অভিযান-১০ নামক ল‌ঞ্চে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ শেরেবাংলা মেডিক্যালে পৌনে একটায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে, লঞ্চের ভেতর থেকে ফায়ার সার্ভিস ৩০ জনের এবং বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক একাধিক উদ্ধারকারী দল সহ একটি ডুবুরী দল অভিযান পরিচালনা করে ৯ জন ব্যাক্তির লাশ উদ্ধার করা হয় ।

তিনি বলেন, ঢাকা থেকে একটি লঞ্চ বরগুনা যাচ্ছিল এমন সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে লঞ্চ এ অগ্নিকাণ্ড ঘটে এমন সংবাদে কোষ্টগার্ডের সদস্যদের একটি টিম উদ্ধার অভিযানে ভোর ৫ টার দিকে ঘটনা স্থালে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করে এখন রাত ৮টা পর্যন্ত নদী থেকে ৯ জন ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে ।

তিনি আরো বলেন, ঝালকাঠি জেলার নলসিটি থানাধীন গাবখান ব্রীজ সংলগ্ন মিনি পার্ক এলাকায় উদ্ধার অভিযানে ৯ জনের লাশ এর মধ্যে ( পুরুষ ৩ জন ,মহিলা ৩ জন , ও শিশু ৩ জন)। এছাড়াও ২৪ ঘন্টা দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD