বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সন্তান হত্যা মামলায় মা গ্রেফতার

সন্তান হত্যা মামলায় মা গ্রেফতার

Sharing is caring!

সাড়ে তিন মাস বয়সের পুত্র সন্তানকে বালতির পানিয়ে চুবিয়ে হত্যা মামলায় পলাতক ঘাতক মা ছালেহা বেগম পলিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলার গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মাগুরা গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মোঃ কামাল হোসেন অভিযান চালিয়ে পলাতক ছালেহা বেগম পলিকে গ্রেফতার করেছে।

এরপূর্বে গত ২০ ডিসেম্বর সকালে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রাম থেকে শিশু জুবায়েরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শিশু জুবায়েরের জন্মের পর থেকেই ছালেহা বেগম পলি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায়ই তিনি বলতেন, স্বপ্নে তিনি জুবায়েরকে মেরে ফেলার নির্দেশ পেয়েছেন। এজন্য স্থানীয় মৌলভী এনে ঝাড়ফুঁক করা হয়েছিল ছালেহাকে। গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টার পর থেকে তিন সন্তানের জননী ছালেহা বেগম ও তার শিশু পুত্র জুবায়েরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা গোয়াল ঘরের পাশে ছালেহাকে একটি পানি ভর্তি বালতির মধ্যে শিশুপুত্রকে চুবিয়ে ধরে রাখতে দেখেন। এসময় লোকজন দেখে ছালেহা পালিয়ে যায়। পরে বালতির মধ্য থেকে শিশু জুবায়েরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জুবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD