মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
উজিরপুর ও কোটালীপাড়া র‌্যাব -৮ স্পেশাল কোম্পানি অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উজিরপুর ও কোটালীপাড়া র‌্যাব -৮ স্পেশাল কোম্পানি অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর ও কোটালীপাড়া পৃথক পৃথক অভিযানে করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল কোম্পানির র‌্যাব-৮ সদস্যরা।

র‌্যাব -৮ মঙ্গলবার বিকাল ৪ টায় আগৈলঝারা উপজেলার পয়সারহাট অবস্তান কালে গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে , গৌরনদী টু কোটালীপাড়া হাইওয়ে রাস্তার কাঁঠালতলার মোড়ে সালাম খাঁনের টি ষ্টালের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময়, কোটালীপাড়া উপজেলার বাগান উওরপাড় গ্রামের মোঃ সুন্দর শিকদারের ছেলে মোঃ কাইউম শিকদার (২৮) কে ৮৭ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন।

অপর দিকে একেই দিনে উজিরপুর সাতলা ব্রীজের নিচে পাঁচ রাস্তার উপরে সন্ধ্যা ৭ টার সময় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় -বিক্রয় সময় হারতা ইউনিয়নের জমিরবাড়ি গ্রামের, মৃত লক্ষন বড়ালের ছেলে লিটন বড়াল (২৩) ও মৃত অতুল হালদারের ছেলে,লিটন হালদার (২৫) দুই জনের কাছে ১৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে দুইজন কে ধৃত করে।

র‌্যাব-৮ স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম তিনি জানান, এ ঘটনায় উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিস্ট ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD