রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
কলাপাড়ায় তিন ইউপিতে নৌকার মাঝি চূড়ান্ত।

কলাপাড়ায় তিন ইউপিতে নৌকার মাঝি চূড়ান্ত।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি ইউনিয়নে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ূয়ার স্বাক্ষরিত মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

এরমধ্যে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.বালুল মিয়া, টিয়াখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, চাকামইয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরকে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত করা হয়েছে। এতথ্যের বরাত দিয়ে  কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী জানান, এ উপজেলায় তিনটি ইউনিয়নে একযোগে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে উপজেলার তিনটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১০জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দরা এসব প্রার্থীদের মনোনয়ন সমূহ বিশ্লেষন করে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রবিবার দুপুরে কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নের নৌকার মাঝিদের নামের তালিকা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD