বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে শেখ রাসেলের জন্মদিনে ৫৭ পাউন্ড কেক কাটেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে শেখ রাসেলের জন্মদিনে ৫৭ পাউন্ড কেক কাটেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

Sharing is caring!

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৫৭ তম জন্মদিন। শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে জন্মগ্রহণ করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল দিনভর নানা কর্মসূচি পালন করেন। জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের সাথে শেখ রাসেলের ৫৭তম জন্মদিনে ৫৭ পাউন্ড কেক কাটেন জেলা প্রশাসক বরিশাল।

আজ ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টায় শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের হল রুমে শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের আয়োজনে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে সুবিধা বঞ্চিত শিশুদের লেখা এবং আকা বিভিন্ন বিষয় নিয়ে দেয়ালিকার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, দোয়া মোনাজাত শেষ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

আলোচনা সভায় অতিথিরা শিশু রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সুবিধা বঞ্চিত শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পরিশেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদফতর বরিশাল স্বপন কুমার মুখার্জি, উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার, উপ-পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদফতর বরিশাল একেএম আখতারুজ্জামান তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, উপ প্রকল্প পরিচালক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে, বাসুদেব দেবনাথসহ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারি এবং শিশুরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD