বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বানারীপাড়ায় আটক জালনোট কারবারি সিদ্দিক কারাগারে

বানারীপাড়ায় আটক জালনোট কারবারি সিদ্দিক কারাগারে

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ায় ছয় হাজার টাকার জাল নোটসহ সিদ্দিক হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত সিদ্দিক উপজেলার কলাপুর গ্রামের মৃত আফতাব হাওলাদারের ছেলে। তথ্য নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেয়া বানারীপাড়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ‘চাখার কাঁচা বাজার থেকে মঙ্গলবার বিকেলে জাল নোটসহ সিদ্দিককে হাতেনাতে আটক করা হয়।

সে জাল নিয়ে ওই বাজারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে এক হাজার টাকার ৪টি এবং ৫০০ টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়।

রাতেই এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বানারীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্দিকের বিরুদ্ধে আমলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD