বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষায় করনীয় শীর্ষক রিভার টক অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষায় করনীয় শীর্ষক রিভার টক অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ধান-নদী-খাল এই তিনে বরিশাল তাই বরিশালের সৌন্দয্য রক্ষায় কির্তনখোলা নদীসহ জেলার সকল নদীকে দখলমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পরিষদ, বরিশাল জেলা কমিটির আয়োজনে কীর্তনখোলা নদীর তিরে ডিসি ঘাট সংলগ্ন এলাকায় বিশ্ব নদী দিবস ২০২১ উপলক্ষে নদী-খাল দখল-দুষণ প্রতিরোধসহ পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় জনগণের প্রত্যাশায় মূখ্য অংশিজনদের করনীয় শীর্ষক রিভার টক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী পাউবো বরিশাল দীপঙ্কর দাস, উপ-বিভাগীয় প্রকৌশলী পাউবো বরিশাল মোঃ রাকিব, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোস্তাফিজ রহমান, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের সমন্বয়ক মো. রফিকুল আলম, লিংকন বায়েন, আনোয়ার জাহিদ, শুভংকর চক্রবর্তী, হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।

শুরুতে নদী দিবস উপলক্ষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় অংশগ্রহণ করেন নির্বাহী পরিচালক এএলআরডি ঢাকা শামসুল হুদা, প্রধান নির্বাহী বেলা সৈয়দ রেজওয়ানা হাসান, সহসভাপতি বাপা ডঃ আঃ মতিনসহ আরও অনেকে। পরে অতিথিরা নদী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD