শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৫ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৫ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ৪ রেষ্টুরেন্ট মালিককে ৭০ হাজার  এবং ১ বেকারী মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর দুইটায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যদের সহায়তায় পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভির আহমেদ।

এসময় স্টার রেষ্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা, ভোজন বাড়ি রেষ্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা, হাজী বিরিয়ানীর মালিককে ১৫ হাজার টাকা, প্রিন্স হোটেলের মালিককে ১৫ হাজার টাকা ও ফাইভ স্টার বেকারীর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম হোসেন উপস্থিত ছিলেন।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এসব রেষ্টুরেন্টের মালিকরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করে আসছে। ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD